নিয়মিত ডালিমের রস খান
নিউজ জনতা ডেস্ক:
ডালিম বা আনার একটি সুস্বাদু দামি এবং দেশী ফল। বিদেশ থেকেও এটি আমদানি হয়ে থাকে প্রচুর। এই ফল রক্ষণাবেক্ষণে ক্ষতিকর মেডিসিন প্রয়োগ করলেও তা কার্যকর হয় দেরিতে। তাই তাজা আনারের জুড়ি নেই।
এই ফলে পলিফেনল (অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার হার বাড়ায়, যা স্বাস্থ্য, রোগ প্রতিরোধ এবং ওজন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ) এবং অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। রক্তপ্রবাহ উন্নত করে, রক্তচাপ কমায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় উপকারী এই ফল। ভিটামিন সি-সমৃদ্ধ ডালিমের রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে। এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য জয়েন্টের ব্যথা কমাতে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে। ইন্টারনেট।






