বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪

Reporter Name / ৬২ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব-৪। রবিবার (২৯ জুন) রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ শিক্ষার্থীর ২৯ জুন এইচএসসি পরীক্ষা ছিল। সকাল ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার কিছুক্ষণ পর একজন নারী তার সাথে কথা বলার একপর্যায়ে চেতনানাশক কিছু দ্রব্য তার নাকের সামনে ধরলে, তিনি অজ্ঞান হয়ে যান। পরে আর কিছু মনে করতে পারেননি। জ্ঞান ফিরলে নিজেকে একটি রুমের ভেতরে দেখতে পান সেই শিক্ষার্থী। অজ্ঞাত বাসায় বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর, তিনি সুকৌশলে বাসা থেকে বের হয়ে যান।

একই সময়ে র‌্যাব সিপিসি-২, সাভারের একটি অভিযানিক দল মেয়েটির সম্ভাব্য অবস্থান সাভার এলাকায় নিশ্চিত করে। পরে র‌্যাবের টহল দল তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

উল্লেখ্য, নিখোঁজ শিক্ষার্থী নির্ধারিত সময়ে বাসায় না ফেরায়, পরিবারের সদস্যরা পরীক্ষাকেন্দ্রে তার খোঁজ নিতে যান। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন যে, ওই দিন নিখোঁজ শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হননি। পরে তার পরিবার গুলশান ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সুত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর