বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

দেশে ফেরার টিকিট কেটে শপিংয়ে গিয়ে মারা গেলেন মালয়েশিয়া প্রবাসী

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

ছুটিতে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কাটার পর পরিবারের জন্য শপিং করতে গিয়ে মো: বিল্লাল মিয়া (৩৫) নামে এক বাংলাদেশী মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার সময় রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলাদেশী মার্কেট থেকে মো: বিল্লাল মিয়ার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

মো: বিল্লাল মিয়ার সাথে থাকা পাসপোর্টের তথ্য অনুযায়ী তার বাড়ি মুন্সিগঞ্জে। তার মৃত্যুর কারণ জানা না গেলেও প্রত্যেক্ষদর্শীরা ধারনা করছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।

এ ঘটনার প্রত্যেক্ষদর্শী জালান সিলাং কোতারায়া বাংলাদেশী রেস্টুরেন্ট ব্যাবসায়ী মো: আরিফুল ইসলাম ও মো: নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া পরিবারের জন্য শপিং করার জন্য কোতারায়া বাংলাদেশী মার্কেটে আসেন। এ সময় হঠাৎ করে বিল্লাল মিয়া অসুস্থ অনুভব করলে মাটিতে বসে পড়েন। এরপর পর কয়েকবার খিচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন। তারপর উপস্থিত লোকজন ৯৯৯-এ কল দিলে এ্যাম্বুলেন্স এসে বিল্লাল মিয়াকে চেক করে প্রাথমিক ভাবে মৃত ঘোষণা করেন। তারপর লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় বালাই থানাতে নিয়ে যায়।

আরো জানা যায়, তার সাথে দেশে যাওয়ার বিমান টিকেট ও স্বর্ণালঙ্কার ও শপিংয়ের বিভিন্ন মালামাল পাওয়া যায়। উপস্থিত বাংলাদেশী প্রবাসীরা বিল্লালের সাখে থাকা মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মামা ফোন ধরেন। খবর পেয়ে তার মামা এসে তার যাবতীয় মালামাল ও শপিং সামগ্রী নিয়ে যান। সুত্র : নয়া দিগন্ত

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর