বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে: মাহফুজ আলম

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

আসন্ন শারদীয় দুর্গা পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সেজন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও ছুটি থাকবে। আজই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।’
ছুটির তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় এবার হিন্দু ধর্মাবলম্বীরা সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছেন দুর্গাপূজা উদযাপনের জন্য।
ব্রিফিংয়ে মাহফুজ আলম বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর কুচক্রী মহল আক্রমণ করেছিল, তবে অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতা একসঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।
বিশেষ সহকারি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে তারা যেন পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে দুয়েক দিনের মধ্যে তাদের এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত একদিনের সরকারি ছুটি ঘোষণা করতে পেরে প্রধান উপদেষ্টার কার্যালয় আনন্দিত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকেশ্বরী মন্দিরে আজ এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এই ঘোষণা দেন।
তিনি বলেন,‘দুর্গাপূজা আনন্দময় ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এই অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারির এই ঘোষণা প্রদানকালে সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা সরকারের ছুটি প্রদানের সিদ্ধান্তকে আন্তরিকভাবে গ্রহণ করে।
দেশবাসী নিজেদের মধ্যে ঐক্য, সম্মান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সমগ্র জাতি যেন একসঙ্গে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে, এজন্য সরকার দেশের প্রতিটি নাগরিককে উৎসাহিত করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সুত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর