বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ডেমরায় বাসের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

রাজধানীর ডেমরা  এলাকায় লন্ডন এক্সপ্রেস  পরিবহনের “ভলভো” বাসের গ্যারেজে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে কাজ শুরু করে এবং সোমবার রাত ৯ টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রনে অনতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত  হতাহতের কোন খবর খবর পাওয়া যায়নি।
আজ রাত সাড়ে ১০ টায় “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” সদরদপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা  তালহা বিন জসিম  আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত ৮ টা ৫০ মিনিটে ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় লন্ডন এক্সপ্রেস পরিবহণ সার্ভিসের  “ভলভো” বাসের গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য বিলাসবহুল বাসে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান  শিখা দাউ দাউ  করে জ্বলতে থাকে। তখন খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট রাত ৮ টা ৫৯ মিনিটে ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আরও ৪টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, লন্ডন এক্সপ্রেস-এর ১৪ টি বাসে আগুন লাগে । আগুনে বিলাসবহুল দামি গাড়িগুলো অনেকটাই পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালহা বিন জসিম আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষরিত পরিমাণ জানা যায়নি। সুত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর