বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। দ্বিতীয় অবস্থানে থাকা মুরসালিন নোমানীর চেয়ে দ্বিগুণ ভোটে নির্বাচিত হন তিনি। তিনি মোট ভোট পেয়েছেন ৮০১।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪৫ ভোট।

এছাড়া যারা নির্বাচিত হলেন- সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক মো: মজিবুর রহমান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন- মো: জুনায়েদ হোসাইন, আক্তারুজ্জামান, মো: বোরহান উদ্দিন, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মো: সলিম উল্লা।

শনিবার (৩০ নভেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর