বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ঝালকাঠি জেলা বিএনপি অফিস তালাবদ্ধ রাখায় রাস্তায় দাড়িয়ে জেলা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া মোনাজাত অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকঠি প্রতিনিধি: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র ও দলীয় নেতাদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি জেলা মহিলা দল।
দোয়া অনুষ্ঠানে নারী নেতা কর্মীরা বিকেল তিনটা থেকে আমতলা সড়কের ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে আসতে শুরু করে। বিকেল সাড়ে চারটায় দোয়া অনুষ্ঠান শুরু হয়। দলীয় কার্যলয় তালাবদ্ধ করে রাখায় কার্যলয়ের সামনে রাস্তার উপরেই কর্মসূচি শুরু করা হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে মহিলা দলের শতাধিক নেতা কর্মীরা উপস্থিত হন। জাতীয়তাবাদী মহিলা দলের ঝালকাঠি জেলা সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা ইসলাম, লাভলী আক্তার, সদর উপজেলা সাধারণ সম্পাদক সেলিনা বেগম, ঝালকাঠি পৌর সাধারণ সম্পাদক রেবা রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার সুমি, ৯নং ওয়ার্ড সভাপতি ফাহিমা আক্তার, নলছিটি উপজেলা মহিলা দলের সভানেত্রী মনেয়ারা বগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক হেপী বেগম, পৌর সাংগঠনিক সম্পাদক লাবনী আক্তার, দপ্তর সম্পাদক পারভীন। ঝালকাঠি পৌর ৩ নং ওয়ার্ড সভাপতি তাজুন নেহার, সাধারণ সম্পাদক রুমা ইসলাম, ৪নংওয়ার্ড সাধারণ সম্পাদক শারমিন আক্তার। শেখেরহাট ইউনিয়ন আহবায়ক রিয়াসহ জেলা উপজেলা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
দূরদূরান্ত থেকে নেতাকর্মীরা এসে জেলা বিএনপি কার্যালয় তালাবদ্ধ দেখে ক্ষোভে ফেটে পরেন। এ সময় সেখানে উপস্থিত হন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডবোকেট সৈয়দ হোসেন ও দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। তাদের কাছে দলীয় কার্যালয়ের চাবি চাইলে তারা আলোচনা সাপেক্ষে পরে দলীয় কার্যালয় খুলে দেয়ার কথা বলেন। সদস্য সচিব ঝালকাঠিতে অনুপস্থিত থাকায় ঐসময় কার্যালয় খুলে দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে অফিসের সামনেই রাস্তায় মহিলাদলের নেতাকর্মিরা দোয়া মোনাজাতের আয়োজন করেন। জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়ার মাহফুজ জুয়েলের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করা হয়। জেলা মহিলা দলের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় বন্ধ রাখায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন। এ প্রসঙ্গে জেলা সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল বলেন, এটা দুঃখজনক যে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠান করতে হলো রাস্তায় দাড়িয়ে।
মহিলা দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করা জন্য ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় মহিলা দলের সম্পাদক সাকিনা আলম লিজাকে সামনে রেখে কথিত প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষনা দেয়া হয়। যা রাতেই আবার প্রত্যাহারের কথা জানিয়ে পোষ্ট দেয়া হয়। স্বার্থান্বেষী মহল সেই ঘোষনাকে সামনে এনে আমাদের সাথে আলোচনার প্রস্তাব দিয়ে এখন দলীয় কার্যালয়ের চাবি না দিয়ে তালাবদ্ধ করে রাখে। ফলে আমাদের শতাধিক নারী নেতাকর্মী দূরদূরান্ত থেকে এসে রাস্তায় দাড়িয়ে আছে।
অফিস বন্ধ রাখার বিষয় জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সৈয়দ হোসেন বলেন, সকালে একটি দল প্রোগ্রাম করতে চেয়েছিল। বিকেলে জেলা মহিলাদল প্রোগ্রাম করতে চাইছে। আমরা বলেছি দুটি দল এক হয়ে প্রোগ্রাম করতে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় । তার জন্য আমরা এখানে এসেছি। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মুবিন বলেন, জেলা বিএনপিকে না জানিয়ে তারা প্রোগ্রাম করতে আসায় অফিসের চাবি দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর