বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ঝালকাঠিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এ.কে.এম কামরুজ্জামান

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে ঝালকাঠি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান।তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) এর ক্রেস্ট অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামানের হাতে তুলে দেন।
অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান ১৯৯৬ সালের পহেলা জানুয়ারী প্রভাষক হিসাবে প্রথম চাকুরীতে যোগদান করেন। ২০১৩ সালের পহেলা জানুয়ারী তিনি মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাটিভাঙ্গা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ হাওলাদার ও মাতা বিলকিস বেগম শিক্ষানুরাগী ছিলেন।
অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান জানান, “আমার দীর্ঘদিনের সাধনার সুফল পেয়েছি। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে আমাকে আরো অনুপ্রেরনা যোগাবে। আমাকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করায় আমি উপজেলা ও জেলা শিক্ষা অফিস এবং জেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমার অর্জিত এ পুরস্কার মনস্বিতা ডিগ্রী কলেজকে উৎস্বর্গ করলাম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর