বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের ওপর হামলা ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। রবিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলার সর্বস্তরের, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, প্রধান শিক্ষক আকছেদ আলী খন্দকার, কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সদস্য সচিব উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি আনিচুর রহমান পলাশ ও আহত প্রধান শিক্ষকের মেয়ে নিপু আক্তারসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে বিভিন্ন স্কুল- কলেজে এ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করা হয়েছে। প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে প্রধান শিক্ষকের ওপর হামালার বিচার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
এদিকে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের নানা অনিয়মের অভিযোগ জানিয়ে জেলখানা সড়কের সামনে কিছু সংখ্যক ছাত্রী ,অভিভাবক ও স্থানীয়দের ব্যানারে একটি মানববন্ধন করা হয়। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যস্ত সড়টি অবরোধকরে বসে পড়েন। জেলা প্রশাসন থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস পাওয়ার পর সড়ক ছেড়ে তারা চলে যান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুর্ব প্রস্তুতি চলাকালে প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন প্রায় ১৫জন ছাত্রীকে পিটিয়ে আহত করেন এমন অভিযোগে তাকে মারধর করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) মো. সাইফুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চাইলে শিক্ষার্থীরা তাতে বাধা দেয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে ম্যাজিষ্ট্রেটের গাড়ির মধ্যে বসেই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন। পরে তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর