বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী মোঃ রহুল আমিন এর মতবিনিময়

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

 

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ওজেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যলয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা জয়। জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমানের এতে সভাপতিত্ব।

 

মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যলয়, স্থলবন্দর, জনগনের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে, তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাপ্তাহিক জীবনননগর বার্তার সম্পাদক ও প্রকাশক সামসুল আলম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক শেখ আব্দুল আজিজ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দার, সাংবাদিক এমআর বাবু, মোহাম্মদ আব্দুল্লাহ, নয়ন আহমেদ, আহমেদ সগীর, জাহিদুল ইসলাম কাজল, আল আমীন, ওমর ফারুক, মুতাসিন বিল্লাহ, রকি, এম আই আতিয়ার, তারেক, রমজান আলী, অনিক, সজীব প্রমুখ।

 

সভা পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব জামাতের সভাপতি মাজেদুর রহমান লিটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর