বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। আজ থেকে পূর্ণমাত্রায় তা চালু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

৯৯৯ হলো বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর। মূলত, যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই নম্বরে ফ্রি ফোন করতে পারবেন।

নম্বরটিতে ফোন করে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। দিন-রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। এই কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে।

যেকোনো ফোন থেকে বিনা মূল্যে ৯৯৯ নম্বরে কল করা যায়।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সরকারের পতনের পর ৯৯৯ সেবাও বন্ধ হয়ে যায়।

এর আগে এ ব্যাপারে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ জানিয়েছিলেন, আমরা শুধু জিডি (সাধারণ ডায়েরি) নিতে পারছি, আর কিছু করতে পারছি না। আমাদের (পুলিশের) টহল নেই। আমরা সব সেবা দিতে পারছি না। সুত্র : নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর