বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

চুলের যত্নে আদার ব্যবহার

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

আদা একটি ভেষজ উপাদান। বাঙালির রান্না আদা ছাড়া কল্পনা করা যায় না। এই আদা সাধারণত মসলা হিসেবে বেশি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু চুলের বৃদ্ধি ও চুল পড়া কমাতেও যে আদা দারুণ কার্যকরী সেটা জানেন কি? আদাতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও ভিটামিন যা চুলের খুশকির সমস্যা দূর করার পাশাপাশি নতুন চুল গজাতে ও বৃদ্ধি করতে সহায়তা করে। তাহলে চলুন দেরি না করে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্নে আদার ব্যবহার জেনে নেওয়া যাক।

খুশকি দূর করতে

এক টুকরো আদা কেটে তা বেটে নিন। এরপর আদার বাটার সাথে ৩ টেবিল চামচ তিলের তেল ও আধা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই হেয়ার প্যাকটি চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

চুল লম্বা করতে

আদার রস তৈরি করে তাতে নারিকেল তেল মিশিয়ে নিন। এই তেলটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি চুল দ্রুত লম্বা করেতে সাহায্য করে।

নতুন চুল গজাতে

এক টুকরো আদা সামান্য পানি মিশিয়ে বেটে নিন। এরপর এই আদার পেস্ট সরাসরি চুলের গোড়ায় লাগাতে পারেন। এটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আদার রস নতুন চুল গজাতে ও চুল পড়া কমাতে সাহায্য করে।

সূত্র: বোল্ডস্কাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর