বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

চিত্র নায়িকা পরীমনির প্রথম স্বামী মারা গেছে

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় চিত্র নায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। স্বজনরা জানান, নিহত ইসমাইল নায়িকা পরীমনির প্রথম স্বামী। যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে শুক্রবার (২২ নভেম্বর) রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে এলে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর