বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় গাড়ির চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (র.) মাজারসংলগ্ন সড়ক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার সকালে র‍্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। পরে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, আটক চালক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর