বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ঘরমালিকের স্ত্রীকে নিয়ে পালাল রাজমিস্ত্রী, উল্টো প্রতিশোধ!

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

খুলনার পাইকগাছায় কাজের সুবাদে এসে ঘর মালিকের স্ত্রীর সাথে পরিচয় হয় রাজমিস্ত্রী মোস্তফা তফাদারের। মাত্র আট দিনের পরিচয়। এরমধ্যে বাড়ি মালিকের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক তৈরি হয়। পরে মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে রাজমিস্ত্রী।

এর প্রতিশোধ নিতে সেই রাজমিস্ত্রী তফাদারের স্ত্রীকেই বিয়ে করেছেন ঘরমালিক।

উপজেলার রাড়ুলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘরমালিক কামাল সরদার উপজেলার ওই এলাকার বাসিন্দা।

মোস্তফা দফাদার উপজেলার শ্রীকাণ্ঠপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শ্রীকাণ্ঠপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন তিনি।

উভয়ের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসে রাড়ুলীর কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরে মাত্র আট দিনের পরিচয়ে পরকীয়া প্রেমে জড়িয়ে কামালের স্ত্রীকে নিয়ে ১৫ আগস্ট পালিয়ে যান রাজমিস্ত্রী মোস্তফা।

বিষয়টি জানাজানি হলে ঘরমালিক কামালের পরিবার স্থানীয়দের সম্মতিতে মোস্তফার শ্বশুরবাড়িতে যোগাযোগ করেন। পরে উভয়ের পারিবারিক সম্মতিতে ১৯ সেপ্টেম্বর মোস্তফার স্ত্রীকে বিয়ে করেছেন ঘরমালিক কামাল।

এ ঘটনার বিস্তারিত জানতে উভয়পক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি স্বীকার করেন। সুত্র: নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর