বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

গাভা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অভিভাবকের উপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী প্রহারে‌র অভিযোগ 

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বানাড়ীপাড়া উপজেলার গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজের বিরুদ্ধে শিক্ষার্থী প্রহারে‌র অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা গ্রামের ফোরকানের মেয়ে ফাতেমা(৯) তার মামা বাড়ি বানাড়ীপাড়া উপজেলার গাভা গ্রামে থেকে ওই স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। ওই শিক্ষার্থীর মা ৩ মে প্রধান শিক্ষকের কাছে গণিত ক্লাস নিয়মিত না হওয়ার অভিযোগ দিলে প্রধান শিক্ষক তাতে ক্ষেপে যান। পরের দিন৪ মে ফাতেমা স্কুলে গেলে প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজ লাঠি দিয়ে প্রহার করে বলেন তোর মাকে গণিত ক্লাস নিতে বলিস। লাঠির আঘাতে সুরাইয়া এসাল্ট হয়। ৫ মে সকালে বানাড়ীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্য ডাক্তার পুলিশ কেস উল্লেখ পূর্বক শিক্ষক কর্তৃক এসাল্ট রোগী প্রেসক্রিপশনে‌ উল্লেখ করে চিকিৎসা পত্র দেন। যার রেজিস্ট্রেশন নম্বর ১০০৮৩/২৯, তারিখ ০৫/০৫/২০২৬।

 

ডাক্তার মোঃ আসাদুল গালিব জানান, শিক্ষার্থী ফাতেমার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজ বলেন, আমি স্কেল দিয়ে দুটি আঘাত করেছি। এটা করা আমার ঠিক হয়নি। আমার এ কাজটি ভুল হয়েছে। ভবিষ্যতে এবিষয়ে সতর্কতা অবলম্বন করবো।

 

বানাড়ীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি তার ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য প্রধান শিক্ষককে সতর্ক করা হয়েছে।

স্কুলের পার্শ্ববর্তী বাসিন্দারা জানান, প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজ অত্যন্ত খারাপ প্রকৃতির মানুষ। ঠিকমত তিনি স্কুলে আসেন না। শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেন। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা তার শাস্তি দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর