বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

কোভিডে এখনো সপ্তাহে ১,৭০০ জনের মৃত্যু হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name / ৭০ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

কোভিড-১৯ সংক্রমণে এখনো সারা বিশ্বে সপ্তাহে প্রায় ১ হাজার ৭০০ লোকের মৃত্যু হচ্ছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ জনসংখ্যাকে এই রোগের বিরুদ্ধে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস ভ্যাকসিনের কভারেজ হ্রাসের বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন।

জাতিসঙ্ঘের স্বাস্থ্য সংস্থার প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সত্ত্বেও ‘তথ্যগুলো দেখায় যে স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি লোকের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। এই দু’টি গ্রুপ সবচেয়ে ঝুঁকিপূর্ণ।’

‘ডব্লিউএইচও সুপারিশ করে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর লোকেরা তাদের শেষ ডোজ নেওয়ার ১ বছরের মধ্যে একটি কোভিড -১৯ টিকা গ্রহণ করবেন।’

ডব্লিওএইচও-তে সাত মিলিয়নেরও বেশি কোভিড মৃত্যুর খবর দেয়া হয়েছে, যদিও মহামারিটিতে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়।

কোভিড-১৯ অর্থনীতিকেও ছিন্নভিন্ন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় পরে টেড্রোস ২০২৩ সালের মে মাসে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরী হিসাবে কোভিড-১৯ এর সমাপ্তি ঘোষণা করেছিলেন।

ডব্লিওএইচও ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে এবং সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং ভ্যাকসিনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে। সূত্র : বাসস



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর