বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষে ৪৫০ অভিবাসী গ্রেফতার

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষে ৪৫০ অভিবাসী গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জুলাই) কাতারভিত্তিক নিউজ ওয়েব সাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সময়সীমা শেষ হওয়ার পরপরই সোমবার ভোরে কুয়েতের ছয়টি গভর্নরেটে চালানো অভিযানে দেশটির আবাসিক নিয়ম লঙ্ঘনকারী প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, ক্র্যাকডাউনের পরে অবৈধ বাসিন্দাদের লক্ষ্য করে আরো বড় আকারের নিরাপত্তা অভিযান চালানো হবে। এতে যারা কর্তৃপক্ষের দেয়া সাধারণ ক্ষমা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হবে।

রেসিডেন্সি লঙ্ঘনকারীদের চার দিনের মধ্যে কুয়েত থেকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সাথে সমন্বয় করে পাঠিয়ে দেয়া হবে। এর আগে যাদের পাসপোর্ট নেই তাদের ভ্রমণ নথি ইস্যু করা হবে। তাদের আজীবনের জন্য কুয়েতে পুনঃপ্রবেশ এবং পাঁচ বছরের জন্য অন্যান্য জিসিসি দেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর