বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

কীভাবে বুঝবেন সঙ্গী মিথ্যা বলছে

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

সম্পর্ক একটি পবিত্র জিনিস। এ ক্ষেত্রে স্বচ্ছতা খুবই জরুরি। গোপনীয়তার পর্দা সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে সম্পর্কে থাকাকালে অনেকেই গোপনীয়তার আশ্রয় নেন।

সঙ্গীর কাছ থেকে লুকিয়ে যান অনেকেই। সেটা যে সব সময় ইচ্ছাকৃত, তা কিন্তু না।
কিন্তু সঙ্গী মিথ্যা বলছে কি না, সেটা বোঝা কঠিন নয়। একটু চোখ-কান খোলা রাখলেই সেটা ধরে ফেলতে পারেন।

অনেক সময় কেউ মিথ্যা বললে তার অভিব্যক্তিতে পরিবর্তন আসে, বাচনভঙ্গিতেও পরিবর্তন দেখা যায়। তাহলে কিভাবে বুঝবেন সঙ্গী মিথ্যা বলছেন। চলুন, জেনে নেওয়া যাক—

মুখভঙ্গি

মিথ্যা বলতে গিয়ে অনেকেরই মুখভঙ্গি বদলে যায়। কেউ ঘনঘন ঠোঁট কামড়ান, কেউ আবার ঠোঁট চেপে ধরেন।
অনেকের মতে, এগুলো মিথ্যা বলার লক্ষণ হতে পারে। কথার সময়ে বারবার ঢোক গেলা, জিভ মুখের ভেতরে ঢুকিয়ে নেওয়াও মিথ্যা বলার লক্ষণ হতে পারে।

হাতের ভঙ্গি

মিথ্যে কথা বলার সময় হাতের ভঙ্গিও বদলে যেতে পারে। সত্যি বলার সময় হাতের ভঙ্গিতে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন আসে না। মিথ্যা বলার সময় হাতের ভঙ্গি বদলে যায়।

তার কারণ, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাল্পনিক ঘটনা নির্মাণ করতে হচ্ছে। তাই মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়া কিছুটা ব্যাহত হয়। তাই হাতের সঞ্চালনে দেরি হয়।
দৃষ্টিতে বদল

মিথ্যা বলার সময় ব্যক্তি উল্টো দিকের মানুষটির চোখের দিকে সরাসরি তাকাতে অস্বস্তি বোধ করেন। মিথ্যা বলার সময় সরাসরি চোখে চোখ রাখতে সংকোচ বোধ করেন অনেকেই। তাই উল্টো দিকের মানুষটির দিকে নজর দিলেই বোঝা যাবে, তিনি আদৌ মিথ্যা বলছেন কি না।

সূত্র : এই সময়

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর