বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

কত টাকায় পাবেন বিপিএলের টিকিট

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আগামীকাল সোমবার থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। পর্দা উঠবে সাত দলের এই টুর্নামেন্টের। ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সব দল। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলও। প্রকাশ করেছে বিপিএলে টিকিটের মূল্য তালিকা।

এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারিতে বসে দিনের দু’টি ম্যাচের খেলা দেখা যাবে এই টিকিট দিয়ে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ দুই হাজার টাকা।

রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। টিকিট কেনা যাবে রোববার বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।

অনলাইনে টিকিট কেনা যাবে gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা
৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা
৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা
৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা
১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা
১১. ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড: ৬০০ টাকা source : nayadiganta


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর