বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ওদিক থেকে গুলি চললে, এদিক থেকে গোলা চলবে : মোদি

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

পাকিস্তান গুলি চালালে ভারতের পক্ষ থেকে গোলা ছোড়া হবে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা।’ এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন ভারত-পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে এবং যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।

এর আগে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘বুনইয়ানুম মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে। উভয় দেশই অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে, যদিও কিছু হামলায় ক্ষয়-ক্ষতির বিষয় স্বীকার করা হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধ এড়াতে সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। বেলা ১২টায় দুই দেশের ডিজিএমও পর্যায়ে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে একটি হটলাইন বার্তা পাকিস্তানে পাঠানো হয়েছে।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর