বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

এবার মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো চীন

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

তিব্বত সংক্রান্ত বিষয়ে ‘অশোভন আচরণ’-এর অভিযোগে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সোমবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তিব্বত-সংক্রান্ত বিষয়গুলোতে যেসব মার্কিন ব্যক্তি খারাপ আচরণ করেছেন, তাদের ওপর চীন ভিসা সীমাবদ্ধতা আরোপ করছে।’

তবে কোন কোন মার্কিন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তা স্পষ্টভাবে জানায়নি বেইজিং।

চীন দীর্ঘদিন ধরেই তিব্বতকে নিজের অভ্যন্তরীণ বিষয় বলে আসছে এবং এ নিয়ে বিদেশী সমালোচনার তীব্র বিরোধিতা করে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তিব্বতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিয়মিত উদ্বেগ প্রকাশ করে থাকে।

চীনের এই পদক্ষেপকে ওয়াশিংটনের সাম্প্রতিক কড়া মন্তব্য ও নীতির জবাব হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : দ্য হিন্দু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর