বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ইরান আমাদের কাছে সাহায্য চায়নি : পুতিন

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (১৮ জুন) একটি গোলটেবিল আলোচনায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সাথে কথা বলেছেন। এ সময় ইসরাইল-ইরান যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেছেন, এখনো পর্যন্ত ইরান রাশিয়ার কাছে কোনো সাহায্য চায়নি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পুতিন বলেন, ‘আমি এই আশঙ্কা বা অনুমান নিয়ে কিছু বলতে চাই না। একেবারেই না।’

তিনি আরো যুক্ত করেন, ‘আমি এসব শুনেছি, কিন্তু আমি এটা নিয়ে কিছু ভাবতেও চাই না বা বলতেও চাই না।’

খামেনিকে হত্যা করার ‘ষড়যন্ত্রের পরিকল্পনার’ প্রসঙ্গ প্রথম উঠে আসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে। তিনি বলেন, খামেনিকে ‘হত্যা’ যুদ্ধ শেষ করতে সাহায্য করতে পারে।

এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় রয়েছেন। তবে এ মুহূর্তে তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর