বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

‘আয়নাঘর‘ পরিদর্শন করবেন সাংবাদিকরা: প্রেস সচিব

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনামলে টর্চার সেল হিসেবে পরিচিতি পাওয়া ‘আয়নাঘর‘ সাংবাদিকদের জন্য পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য আমরা আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করব। সাংবাদিকরা সেখানে যেতে পারবেন। দেখতে পারবেন, মানুষজনকে কীভাবে সেখানে ভয়াবহ আকারে গুম করে রাখা হতো এবং তাদের ওপর কী ধরনের অত্যাচার চলত। আয়নাঘরের বন্দীরা অনেকে লিখে রেখেছেন কততম দিন তারা সেখানে পার করলেন- ১৮০তম দিন কিংবা ২৫০তম দিন।’

তিনি জানান, গুমের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে কমিশন করেছে- তারা ভালোভাবে কাজ করছেন। শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনা, মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডের রায়, ২০১৮ সালের রাতের ভোট, প্রতিবছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার সবকিছু মিলিয়ে শেখ হাসিনার পাপাচারের তো শেষ নেই। এগুলোর প্রত্যেকটি ঘটনার বিচারের বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব। সুত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর