বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

আমরা জাতিসঙ্ঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ : সেনাপ্রধান

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনীর অর্জন অনেক উল্লেখ করে বরিশালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জাতিসঙ্ঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। তবে আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না, আরো আগাতে হবে। সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে ১৫তলা বিশিষ্ট সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেইসাথে তাল মিলিয়ে সেনাবাহিনীকে স্মার্ট হতে হবে। ভবিষ্যতের টেকনোলজি, রণকৌশল ও বিশ্বপরিস্থিতিকে মাথায় রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।’

এ সময় তিনি স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ-৩-এর উদ্বোধন ঘোষণা করেন।

সেনাপ্রধান আরো বলেন, ‘স্থাপনাগুলো তৈরির মাধ্যমে আপনাদের (সেনাসদস্যদের) জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক হবে। তা আপনাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো সেবা করা, বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা। আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশা বেছে নিয়েছি। নিজেদের প্রস্তুত করে দেশ-বিদেশে দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর