বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

আগুন ছেড়ে নির্বাচনে আসুন: মেয়র তাপস

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বিএনপিকে উদ্দেশ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, অগ্নিসন্ত্রাস করে সরকার হটানো যাবে না। আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনের জন্য সরকার প্রস্তুত রয়েছে। আমরা চাই বিভিন্ন রকমের ছাড় দিয়ে হলেও বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক। আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস থেকে বিরত থাকুক। নির্বাচনের মাধ্যমই সরকার গঠন হবে। জনগণ কাকে চায় নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণ হবে।

বৃহস্পতিবার ৯ নভেম্বর ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি ও স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, অগ্নিসন্ত্রাস করে সরকার হটানো যাবে না। এতে জনগণ পুড়বে, সে আগুনে আপনারাও পুড়বেন। সরকার গঠন করতে হলে সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে সঠিক সময়ে নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন হবে।

তিনি বলেন, এখন দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। এ সিন্ডিকেট একসময় আলুর দাম বাড়াচ্ছে, একসময় লবণ, একসময় পেঁয়াজ তো একসময় তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন। আমরা তো আলু রপ্তানি করি, তাহলে কীভাবে আলুর সংকট পড়ে, কীভাবে আলুর দাম বেশি। একটাই কারণ কুচক্রি মহল রয়েছে, তারা আলু, ডিম, চাল বা তেলের বাজার কারসাজি করছে।

বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে মেয়র বলেন, আজ সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। আমরা তো টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে খাবার দিতে পারছি। মধ্যম আয়ের মানুষকে দিতে পারছি না। মধ্যম আয়ের মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি সিন্ডিকেটকে এমনভাবে ধরবেন যাতে তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাদের মাথায় বাড়ি দিয়ে বাজার সিন্ডিকেটকে ধরেন, না হলে আমাদের অর্জন সব বৃথা চলে যাবে। কোনো অর্জনই কাজে আসবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর