বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

আওয়ামী লীগসহ ১৩ দলকে নিয়ে সংলাপে ইসি

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগসহ ১৩ রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংলাপের প্রথম সেশনে আমন্ত্রিত ২২ দলের মধ্যে অংশ নেয়নি ৯টি দল।

শনিবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সংলাপ শুরু হয়।

সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে।

আওয়ামী লীগ ছাড়াও আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনাশিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়েত ওলামায়ে ইসলামসহ দলগুলো অংশগ্রহণ করেছে।

ইসি সূত্র জানা গেছে, আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, মুসলিম লীগ বিএমএল ও বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি।

ইসির ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগসহ ২২ দলের সঙ্গে এবং বিকেল ৩টায় বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও ২২ দলের সঙ্গে সংলাপ হবে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে জানাতে এবং তাদের সুপারিশ শোনার জন্য এই বৈঠক ডেকেছে।

সেখানে উপস্থিত ইসির কর্মকর্তারা জানিয়েছেন, রুদ্ধদ্বার ওই বৈঠকে ১৩টি দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এর মধ্যে— আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী পার্টিসহ অন্যান্য দল রয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৪ জন কমিশনার বৈঠকে উপস্থিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর