বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

অশ্লীলতার অভিযোগ ও বিলাসী জীবন, আলোচনার কেন্দ্রে ডিজির “ক্যাশিয়ার”

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

 

স্টাফ রিপোর্টার:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রেজায়ে রাব্বীকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। দুর্নীতি, প্রভাব বাণিজ্য, সরকারি কোয়ার্টার অপব্যবহার, আন্দোলনবিরোধী ভূমিকার অভিযোগের পাশাপাশি এবার এক পরিচ্ছন্নতাকর্মীকে অশ্লীল আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ফলে ফায়ার সার্ভিসের অভ্যন্তরে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

মাত্র প্রায় ৪০ হাজার টাকা বেতনের একজন ওয়্যারহাউজ ইন্সপেক্টর হয়েও রাজধানীর অভিজাত বেইলি রোড এলাকায় প্রায় ৫০ হাজার টাকা ভাড়ার আলিশান ফ্ল্যাটে বসবাস, সন্তানদের Viqarunnisa Noon School & College-এ পড়াশোনা এবং বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলছেন সহকর্মীরাই।

 

ফায়ার সার্ভিসের অভ্যন্তরে এখন বড় প্রশ্ন, “একজন ওয়্যারহাউজ ইন্সপেক্টরের প্রকৃত আয় কত?” অভিযোগ রয়েছে, ঢাকার গুরুত্বপূর্ণ লাইসেন্সিং জোনে পোস্টিং বাগিয়ে নিয়ে প্রতি মাসে প্রায় ১০ লাখ টাকার বেতন বহির্ভূত আয় করতেন রেজায়ে রাব্বী।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিএন-১০০৩১৮ নম্বরধারী রেজায়ে রাব্বী দীর্ঘদিন ঢাকা অঞ্চলে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন লাইসেন্সিং জোনে কর্মরত থাকাকালে তাকে ঘিরে তদবির, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বাড়তে থাকে।

 

এদিকে সম্প্রতি এক পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে অশোভন আচরণ ও অশ্লীলতার চেষ্টার অভিযোগও ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের ভেতরে। অভিযোগটি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও উচ্চপর্যায়ের আশীর্বাদ কাজে লাগিয়ে বারবার সুবিধাজনক পদায়ন নিশ্চিত করেছেন তিনি। বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বদলি করা হলেও রহস্যজনকভাবে আবারও গুরুত্বপূর্ণ জায়গায় ফিরে আসতেন। ফায়ার সার্ভিসের অনেক কর্মকর্তা-কর্মচারী তাকে মহাপরিচালকের “বিশ্বস্ত ক্যাশিয়ার” হিসেবেও আখ্যা দিয়ে থাকেন।

 

সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি সরকারি আবাসন নিয়ে। অভিযোগ আছে, নিজের নামে সরকারি কোয়ার্টার বরাদ্দ নিয়ে সেখানে নিজে না থেকে চাকরিচ্যুত ফায়ার ফাইটার হান্নানকে বিনামূল্যে থাকার সুযোগ দিয়েছেন রেজায়ে রাব্বী। সরকারি সম্পদের এমন অপব্যবহার নিয়ে ক্ষোভ বাড়ছে ফায়ার সার্ভিসের অভ্যন্তরে।

 

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগ অনুযায়ী, দায়িত্বস্থলে অনুপস্থিত থেকে আন্দোলনবিরোধী অবস্থান নেন তিনি। পরবর্তীতে এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুরে পদায়ন দেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

এদিকে অভিযোগ রয়েছে, সাময়িক বরখাস্ত ও নানা বিতর্কের পরও ফায়ার সার্ভিসের মহাপরিচালক জায়েদ কামাল-এর ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে আবারও গুরুত্বপূর্ণ স্থানে পদায়নের চেষ্টা চালাচ্ছেন রেজায়ে রাব্বী। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর