বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

অর্থবছরের প্রথমার্ধে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথমার্ধে দেশের রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ। এতে এক বছর আগের একই সময়ের রফতানি আয় ২১.৭৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ২৪.৫৩ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের ডিসেম্বর মাসের রফতানি আয় ৩.৯৩ বিলিয়ন ডলারের তুলনায় চলতি অর্থবছরের ডিসেম্বরে বাংলাদেশের রফতানি আয় ১৭.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪.৬৩ বিলিয়ন ডলার।

রফতানিতে সবচেয়ে বড় অবদানকারী পোশাক খাত, জুলাই-ডিসেম্বরে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৩.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯.৮৯ বিলিয়ন ডলার।

অন্যান্য প্রধান খাত যেমন চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত এবং জীবন্ত মাছ এবং প্লাস্টিক পণ্যও এ সময়ের মধ্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর