বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

টিসিবির জন্য কেনা হচ্ছে ৪৫ লাখ লিটার রাইস ব্র্যান তেল

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনা হচ্ছে। আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।

টিসিবির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে এ তেল কিনতে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। এতে প্রতি লিটার তেলের দাম পড়ছে ১৫৯ টাকা ৫০ পয়সা।

এর আগে, গত ১৩ মে একই ধরনের পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কিনতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছিল। তখন প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছিল ১৬১ টাকা। ওই অনুমোদন অনুযায়ী, মজুমদার প্রডাক্ট লিমিটেড থেকে ৫০ হাজার লিটার, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ হাজার লিটার এবং গ্রীন অয়েল অ্যান্ড পল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার তেল কেনা হবে। সুত্র: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর