বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

অস্বাভাবিক মৃত্যু হলে বুঝবেন হত্যা করা হয়েছে: পরীমণি

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।

এদিকে সম্প্রতি, চিত্রনায়িকা পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিতে একটি তথ্য প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এদিকে, মৃত্যুর খবর চোখে পড়তেই ফেসবুক লাইভে আসেন পরীমণি। অনুরাগীদের নিশ্চিত করেছেন তিনি সুস্থ আছেন। ভুয়া সংবাদ দিয়ে বিভ্রান্ত তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন।

সোমবার (১৯ মে) সকালে ‘Regular360’ নামের একটি ভুয়া সাইটে অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়ানো হয়। এরপর রাত সাড়ে ৭ টায় পরীমণি লাইভে হাজির। ওই ভিডিও বার্তায় ভুয়া সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের এক হাত নেন।

‎তিনি বলেন, সারাদিন ফ্যাশান ব্রান্ড বডির শুটিং করেছি। ইচ্ছা ছিল টিমের সব সদস্যাদের নিয়ে একটা লাইভ করব। কিন্তু সকালের ঘটনা আমাকে অস্বস্তিতে ফেলেছে। অনেকে আমার মৃত্যুর খবর জানতে আমাকেই ফোন দিয়েছেন। মেসেজ করেছেন। আমি বেঁচে আছি কিনা জানতে চাইছেন। একটা মিথ্যা সংবাদের কারণে আজকের সব পরিকল্পনা নষ্ট হয়েছে।আমার যদি কিছু হয় তাহলে নিজেই ফেসবুকে পোস্ট দিতাম। আমার জ্বর হলে বা আমার মন খারাপ হলে সব বিষয় আমি সামাজিকমাধ্যমে পোস্ট করে জানিয়ে দেই।

পরীমণি আরও বলেন, আমি চার বছর আগে চিল্লাইয়া চিল্লাইয়া বলেছি, এখনও বলছি আমি আত্মহত্যা করব না। আমি আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই। যদি কোনোদিন আমার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাহলে সবাই বুঝবেন আমাকে হত্যা করা হয়েছে।

‎তিনি যোগ করেন, পরিবার নিয়ে আমি অনেক সুখেই আছি। হাসিখুশি আছি। আত্মহত্যা করার মতো কারণ নেই। যারা বেশি ভিউসের আশায় জীবিত মানুষকে মেরে ফেলেন তাদের উপার্জন গলা দিয়ে নামে কীভাবে? ওই ফেসবুক লাইভে ভুয়া সাংবাদিকদের উদ্দেশে অভিনেত্রীকে ক্ষোভ ঝাড়তে শোনা যায়।

‎ফেসবুক লাইভে অভিযোগ করে তিনি বলেন, কোনো একটা বিষয় থেকে সবার দৃষ্টি সরানোর জন্য পরীমণিকে বেছে নেওয়া হয়। যখন কোনো নিউজ খুঁজে না পায় তখন আমাকে একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। এবার কিছু খুঁজে না পেয়ে আমাকে মেরে ফেলেছে। আপানারা কখনও মৃত মানুষকে লাইভে দেখেছেন? এই মুহূর্তে দেশে যেটা চলছে, জনপ্রিয় একজন অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। সবাই এইটা নিয়ে কথা বলছে। সবার দৃষ্টি সরানোর জন্য আমাকে নিয়ে টানাটানি। এমনটা হতে পারে!

আবার এমনও হতে পারে, পরীমণির মৃত্যুর খবর ছড়িয়ে দাও। যদি কোনো রিঅ্যাকশন না দেয় তাহলে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভুয়া সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে পরীমণি বলেন, নিউজের শিরোনামের জন্য অন্যকিছু খুঁজে পান না? যারা মনে করছেন পরীমণির মৃতদেহ ঝুলন্ত পাবেন। তারা এই সব চিন্তা বাদ দিয়ে হজ করে আসেন। নিজের মনটা পরিষ্কার করে আসেন।

‎সবশেষে অভিনেত্রী বলেন, আমি তো সবকিছু ছেড়ে-ছুড়ে চুপ করে ছিলাম। কিন্তু দেখলাম এইটাও আপনাদের পছন্দ না। আমি আগেই ভালো ছিলাম মুখের ওপর কথা বলে দিতাম। যেটা ভালো না লাগবে সরাসরি না বলতাম। আবার যেইটা ভালো লাগবে সেটা খুব প্রশংসা করতাম। আমি ওরকমই ঠিক আছি। চুপচাপ কোনো কিছু এভয়েড করা আমার সাথে যায় না। সুত্র: আরটিভি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর