বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন হাসপাতালে

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

নিউজ জনতা ডেস্ক:

নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চার দিন আগে গত বুধবার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আলমগীর মহিউদ্দিনের বয়স প্রায় ৮৫ বছর।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দিয়েছে।

এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা রয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

নয়া দিগন্ত সম্পাদকের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় মেয়ে সামিয়া নাজ ও নয়া দিগন্তের সাংবাদিক,কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর