বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

এনায়েতপুরে থানা লুট পুকুর সেচে উদ্ধার হলো অস্ত্র

Reporter Name / ৪৯ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া দু’টি অস্ত্র দেড় মাস পর উদ্ধার হয়েছে। টানা দু’দিন সেচে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুকুরের তলদেশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া এ অস্ত্র দু’টির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দু’রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্র লুটের পর দুর্বৃত্তরা এগুলো পুকুরে ফেলে দেয়।সিরাজগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল নাহিদ আল-আমীন জানান, যৌথবাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানাসংলগ্ন পুকুর সেচে দু’টি অস্ত্র, একটি ওয়ারলেস ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনো ৯টি অস্ত্র এবং ৯ শ’ এগারটি বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাংচুর ও কমপক্ষে ১৬টি অস্ত্র, সহস্রাধিক গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনার বিশদিন পর স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় হাজার জনের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর