বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে দুর্ঘটনায় জামায়াত নেতাসহ নিহত ৬

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

সিরাজগঞ্জে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের এসিআই কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক নুরুজ্জামান (৫২), তার বড় ভাই মোহাম্মদ তারেক (৫৮), একই গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৪৮), তার বড় ভাই আব্দুল মজিদ (৫৫), জাহাঙ্গীর আলম (৫৮) ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্ম বয়রা গ্রামের সিএনজি চালক রাশিদুল ইসলাম। এদের মধ্যে প্রথম ৫ জনের বাড়ি তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পরিবারের ৪ ভাই ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ অপর একজন সিরাজগঞ্জ শহিদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহতদের পরিবার জানায়, তারা অফিসিয়াল কাজে সিএনজিযোগে বাড়ি থেকে সিরাজগঞ্জ জেলা সদরে যাচ্ছিলেন। এ সময় ওই স্থানে সিএনজি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে তারা নিহত হন। ঘটনার পরপরই সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এসে নিহতদের লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে কামারখন্দ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় শোক জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, তাড়াশ উপজেলা আমির খ ম সাকলাইনসহ আরো অনেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর