বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

রংপুরে মৃত্যুর ৪৪ দিন পর কোটা আন্দোলনে নিহত সবজি বিক্রেতার লাশ উত্তোলন

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

রিয়াজুল হক সাগর,রংপুর : রংপুরে মৃত্যুর ৪৪ দিন পর আদালতের নির্দেশে কোটা আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ উত্তোলন করা হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই খালিদ উদ্দিনসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বলেন, যেহেতু লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল এবং পরবর্তীতে আদালতে মামলা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশটির ময়না তদন্তসহ পুনরায় কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সামনে কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ। গত ২০ আগস্ট নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর