বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

সুনামগঞ্জে সুরমা ব্রিজে বাস-সিএনজি সংঘর্ষ, বাউল শিল্পীসহ নিহত ২

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নিউজ জনতা ডেস্ক:

সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজে বাস ও সিএনজির মুখামুখি সংঘর্ষে বাউল শিল্পীসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।

নিহতরা হলেন উপজেলার শিমুলতলা (মুক্তিরগাঁও) গ্রামের বাউল শিল্পী পাগল হাসান ও আহাদ আলীর ছেলে ছাত্তার মিয়া (৫২)।

আহতরা হলেন একই গ্রামের সিরাজ আলীর ছেলে রুকন মিয়া (৩০), কাদির মিয়ার ছেলে লায়েস মিয়া (৩৫) ও জাহাঙ্গীর মিয়া (৩৫)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সুরমা ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক ফায়ার স্টেশনের লিডার শাহীনুর আলম পাভেল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার অঞ্চল হতে সুরমা ব্রিজের দক্ষিণ পাশ থেকে একটি সিএনজিতে পাঁচজন যাত্রী নিয়ে ছাতক আসছিল। সিএনজি ব্রিজ পার হলে উত্তর পাশ থেকে আসা খালি বাসের সাথে মুখামুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ছাতক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এতে আহত তিনজনকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর