বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ইজতেমায় ৩ দিনের ফ্রী মেডিকেল ক্যাম্প হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর চিকিৎসা সেবা প্রদান

Reporter Name / ৫৪৮ Time View
Update : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার আমিনুর রহমান: দেশের সেরা ঔষধ কম্পেনির ৪৭ ধরনের বিপুল পরিমানের ঔষধ নিয়ে বিশ্ব ইজতেমায় মুসল্লীদের খেদমতে প্রতিবারের ন্যায় উপস্থিত এই সংস্থা! খোঁজ নিয়ে জানা গেছে, ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবক সহ ২৪ ঘন্টা ইজতেমা ময়দানে নিয়োজিত সরকারী নিবন্ধিত বেসরকারী এই সংস্থা! সংস্থাটির গভঃ রেজি নং- S13879/22 ,

শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। অত্যন্ত জনপ্রিয় মরহুম এই আলেমের চিন্তাদর্শন এবং মানবসেবা থেকে অনুপ্রেরণা নিয়েই গড়ে ওঠেছে এই সেবাসংস্থা। রাজধানী ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর কেন্দ্রীয় অফিস।

এ সংস্থার অধীনে পরিচালিত হয় বেশকিছু জনকল্যাণমূলক প্রজেক্ট।

মেহমানদারি প্রজেক্ট: এই প্রজেক্টের আওতায় অসহায় মানুষের মেহমানদারির আয়োজন করা হয়।

নিউ মুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম: এখান থেকে অসহায় মুসলমানদের স্বাবলম্বী করণের নিমিত্তে প্রয়োজনীয় যাবতীয় সহায়তা প্রদান করা হয়। এবং যারাঅমুসলিম তাদেরকেও সহায়তা প্রদান করা হয়।

জান্নাতের খোঁজে প্রজেক্ট: এখান থেকে গরীব অসহায় রোগী যাদের চিকিৎসার সমর্থ্য নেই তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্বাবলম্বী প্রজেক্ট:
এই প্রজেক্টের আওতায় সমাজের একেবারেই গরিব অসহায় মানুষদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ করা হয়।

মক্তব মাসজিত প্রতিষ্ঠা: এই প্রজেক্টের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার আলো থেকে বঞ্চিত ঐ সকল এলাকায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়।
এছাড়াও রয়েছে আরও জনকল্যাণমূলক প্রকল্প।

সংস্থাটির সাধারন সম্পাদক মাওলানা ইবরাহিম সাহেবের ভাষ্যমতে, নিঃশর্ত ও নিঃস্বার্থ সার্বজনীন মানব সেবার মধ্য দিয়ে এই সংস্থার সদস্যরা প্রতিদানের আশা করেন শুধু আল্লাহর নিকট। পার্থিব জীবনে কারও কাছে তাদের কোনো চাওয়া পাওয়া নেই বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর