বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ রেজাউল করিমের ভাটারা থানায় জিডি
খন্দকার আমিনুর রহমান : বিশিষ্ট মানবাধিকার সংগঠক “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন” এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য মোঃ রেজাউল করিম নিজের জীবনের নিরাপত্তা হীনতায় জীবন নাশের আশংকায় গত ৭ই জানুয়ারি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ জিডি করেন।জিডি নং ৫৩৪ ঘটনার বিবরণে জানা যায় তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়ে দায়িত্ব পালনরত অবস্থায় সকাল ৮টার সময় নর্দ্দা ম্যাগপাই রেস্টুরেন্টের সামনে নির্বাচন পর্যবেক্ষণ টিমের অপর সদস্যদের জন্য অপেক্ষা করতে থাকেন। সেই সময় অজ্ঞাত পরিচয় ৪/৫ যুবক তাঁর নিকট এসে অকথ্য ভাষায় গালিগালাজ,হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদান করেন এবং ছবি তুলে নিয়ে যায়।







