বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে এবি শ্রমিক পার্টি। সোমবার (২৫ মে) সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক মো. জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন খোকন মল্লিক, এবি পার্টি ঝালকাঠি জেলা সভাপতি মো. জামাল হোসেন, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস এবং সহকারী সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের কাঠালিয়া প্রতিনিধি এম এ আজিজ।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. জামাল হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্যেও তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”

 

তিনি আরও বলেন, “ঝালকাঠিকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” একই সঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হয়রানিমূলক মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

 

বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, সাহস ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তা, সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর