বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাঁঠালিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আমির হোসেন। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, কাঁঠালিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় কাজ করে যাব। এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

 

তিনি আরও বলেন, মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ কাঁঠালিয়া গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর