বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠিতে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের আয়োজনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকালে শহরের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার জিয়াউদ্দিন হায়দার।

 

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।

এসময় ড. জিয়াউদ্দিন হায়দার স্কুলের উন্নয়ন কাজের জন্য এক লাখ অনুদান প্রদান করেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর