বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকাল ৩টায় নগরীর আগ্রাবাদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার। অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শ্রেষ্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব সংগঠক পদকপ্রাপ্ত সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল।

সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের সূচনা, প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছা, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রাশেদী, সাংবাদিক কাজী জিয়া উদ্দিন সোহেল, মাস্টার কামাল উদ্দিন এবং সাংবাদিক এনামুল হক রাশেদী, কাজী জাহাঙ্গির আলম ও মোঃ তৌহিদুল ইসলাম।

বক্তারা বলেন, গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করার বার্তা বহন করে।

তারা আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের দায়িত্ব। এজন্য গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতার প্রতি অবিচল থাকা জরুরি।

সভায় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, আব্দুল হান্নান হীরা, মোঃ আবুল খায়ের কাহার প্রমুখ।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মুক্ত গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর