বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি সরকারি কলেজের প্রশাসনিক ভবনের ১০৪ নম্বর কক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত ক্যাম্পে বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ছানি রোগী যাচাই-বাছাই করা হয়। ঝালকাঠির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) ও প্রত্যয় তরুণ সংঘের স্থানীয় সহযোগিতায় ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশাল।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সামাজিক সংগঠনের তরুণদের এই সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। গত মাসেও তারা সফলভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এই ধারাবাহিকতা সাধারণ মানুষের জন্য আস্থার জায়গা তৈরি করছে।” তিনি উপস্থিত রোগীদের নির্ভয়ে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

 

স্বাগত বক্তব্যে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ডা. অমিতাভ চন্দ্র দাস বলেন, “আমরা নিয়মিতভাবে বিভিন্ন স্থানে ক্যাম্প করে থাকি। গত মাসেই আমরা ঝালকাঠির অন্য প্রান্তে সেবা দিয়েছি, তবে এবার কলেজ সংলগ্ন এলাকায় ক্যাম্পটি করার মূল উদ্দেশ্য হলো এই এলাকার শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শ্রমজীবী মানুষ যেন সহজেই সেবা নিতে পারেন।”

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি। সংগঠনের পক্ষ থেকে তিনি বলেন, “ইয়ুথ অ্যাকশন সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ কিংবা গত মাসের খাদ্য সহায়তার মতো কার্যক্রমের পর আমরা এবার চক্ষু শিবিরের ওপর জোর দিয়েছি। এই ক্যাম্পের প্রচার-প্রচারণা, মাইকিং থেকে শুরু করে পুরো মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা ইয়াস ভলান্টিয়াররা অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করেছে। আমাদের লক্ষ্য—ঝালকাঠির কোনো মানুষ যেন অর্থের অভাবে অন্ধত্ব বরণ না করে। আমরা এই সেবা কার্যক্রম জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চাই।”

 

প্রত্যয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “অর্থের অভাবে অনেকে সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না। সেই কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা নিয়মিত ডাক্তারের পরামর্শ ও ঔষধ সেবন করবেন।”

 

ক্যাম্পে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার আশিক সরকার সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসের দপ্তর সম্পাদক শাহরিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সদস্য নুরুল আলম, তারেক হাসান বিজু, তামান্না ইসলাম, মোহনা আক্তার, ফারজানা ইমাম,

রাফিয়া ইসলাম এশা এবং প্রত্যয় তরুণ সংঘের সভাপতি যুবরাজ দাস, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, দপ্তর সম্পাদক টুটুল চন্দ, ও কার্যকরী সদস্য সুরজিৎ ধর।

 

দিনব্যাপী এই ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৪৪ জন ছানি রোগী শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৭ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং চূড়ান্তভাবে বাছাইকৃত ৩০ জন ছানি রোগীকে বিনামূল্যে লেন্স সংযোজন ও অপারেশনের জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।

 

​যথাযথ ব্যবস্থাপনায় বিনামূল্যে এমন উন্নত সেবা পেয়ে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা আয়োজক সংগঠনগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর