বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

জীবননগর গয়েশপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে বাবু খাঁন 

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

 

জীবননগরে সীমান্ত ইউনিয়ন গয়েশপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় জীবননগর সীমান্ত ইউনিয়ন গয়েশপুর হাই স্কুল মাঠে  গয়েশপুর নবারুন ক্লাবের  উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।  জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন মইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন খাঁন খোকন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খাঁন,

 

সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ওসমান গনি, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী বিশ্বাস , সহ-সভাপতি বিপলুর রহমান,টিটু মেম্বার দুই নাম্বার ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহপ্রমুখ। এ সময় প্রধান অতিথি বাবু খাঁন বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ রাখে। তা ছাড়া বর্তমান সময়ে সমাজের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে মাদক। এ মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের লেখাপড়ার পাশাপাশি তাদের মেধা বিকাশের জন্য খেলাধুলার দিকেও একটু নজর দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর