বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ঢাকায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু গ্রেপ্তার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন  জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে : ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

স্বপ্ন দেখতে দেখতে বড় হতে হবে জেলা প্রশাসক আশরাফুর রহমান 

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি: জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “তোমাদের স্বপ্ন দেখতে দেখতে বড় হতে হবে, তাতে কারও ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়।”

০৭ অক্টোবর জেলায় জেলা প্রশাসকের সভাকক্ষে ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- কাওসার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক মিস দিলারা খানম প্রমুখ।

বছরের ১০০০ কিশোরীকে নিয়ে বাল্যবিবাহ কমানোর জন্য ৪ টি উপজেলায় করছে। গত ২৭ মাসে ২৭ টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশনের মাধ্যমে যারা আঠারোতে পদার্পন করেছে তাদেরকে স্বপ্নসারথী গ্র‍্যাজুয়েট হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৩০ জন কিশোরী আঠারোতে পদার্পন করেছে যাদের মধ্যে সদর উপজেলার ৩৩ জনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বপ্নসারথী গ্র‍্যাজুয়েট কিশোরীরা তাদের স্বপ্নের কথাগুলো তুলে ধরেন।

 

অনুষ্ঠানে পুলিশ সুপার কিশোরীদের সামনে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণামূলক ঘটনা তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, “তোমাদের স্বপ্ন দেখতে হবে বড় যাতে কারও ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়।”

 

প্রোগ্রামে ব্র‍্যাকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার, অফিসার হাসিনা আকতার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর